"আমরা বিশ্বাস করি—প্রতিটি মানুষই অসাধারণ এবং অসীম সম্ভাবনাময়"
শেকড় থেকে সাফল্যের পথে.......
শিল্পস্বর একাডেমির কোর্সসমূহ
আমাদের সম্পর্কে
"শেকড়ের ভিত্তি যেখানে সুদৃঢ়, সাফল্য সেখানে সুনিশ্চিত।"
আজকের আধুনিক যুগে শুধু পাঠ্যবইয়ের প্রাতিষ্ঠানিক পড়াশোনাই একজন মানুষের পূর্ণাঙ্গ বিকাশের জন্য যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি মানুষের সুপ্ত মেধা, সৃজনশীলতা, একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষই অনন্য এবং অসীম সম্ভাবনাময়। আর ঠিক এই লক্ষ্য নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ‘শিল্পস্বর একাডেমি’।
আমাদের শিশুরা যেন তাদের মেধার সঠিক বিকাশ ঘটিয়ে শিকড় থেকে শিখরে পৌঁছে যেতে পারে, সেজন্য আমরা সাজিয়েছি বিশেষ কিছু কোর্স। ছোটদের জন্য আমাদের রয়েছে অ্যাবাকাস জিনিয়াস ব্রেইন ম্যাথ, আবৃত্তি ও উপস্থাপনা, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কিডস ইংলিশ, মঞ্চ উপস্থাপনা ও বিতর্ক এবং স্কুল সাইকোলজি। এছাড়া বড়দের ক্যারিয়ার ও দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং কোর্স এবং শিক্ষকদের জন্য রয়েছে বিশেষ টিচার্স ট্রেনিং প্রোগ্রাম।
বিশেষ করে আমাদের পরিচালিত ‘অ্যাবাকাস জিনিয়াস ব্রেইন ম্যাথ’ কোর্সটিতে প্রচলিত গণিত শিক্ষার বাইরেও যুক্ত করা হয়েছে স্কুল সাইকোলজি ও সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের এক অনন্য ও সমন্বিত সংযোজন, যা শিশুর মনোযোগ ও মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়।
আপনার সন্তানের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের যাত্রা শুরু হোক আজ, এখন এবং শিল্পস্বর একাডেমি থেকেই।
অভিভাবক ও শিক্ষার্থীদের কথা
শিল্পস্বরে শেখার আনন্দ
“এখানে শেখানো হয় খুব যত্ন নিয়ে। শিশুর গণনার দক্ষতার পাশাপাশি মনোযোগ, আত্মবিশ্বাস ও উপস্থাপনার ক্ষমতায়ও ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছি।”
একজন সন্তুষ্ট অভিভাবক
শিল্পস্বর একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ
“অ্যাবাকাস ক্লাসের পর থেকে আমার সন্তানের মনোযোগ ও হিসাব করার গতি অনেক বেড়েছে। শিক্ষকদের আন্তরিকতা প্রশংসনীয়।”
মা একজন ছাত্রের
শিল্পস্বর একাডেমি, শহর, চাঁপাইনবাবগঞ্জ
“আবৃত্তি ও উপস্থাপনা কোর্সে আমার মেয়ের আত্মবিশ্বাসে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন সে সাবলীলভাবে কথা বলে।”
অভিভাবক
শিল্পস্বর একাডেমি, নিমতলা, চাঁপাইনবাবগঞ্জ
“সুন্দর হাতের লেখা কোর্সের পর আমার ছেলের লেখা অনেক পরিচ্ছন্ন হয়েছে। শিল্পস্বরের পদ্ধতি সত্যিই কার্যকর।”
সন্তুষ্ট পিতা
শিল্পস্বর একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ সদর
“কিডস ইংলিশ ক্লাসে আনন্দের সাথে ইংরেজি শিখছে আমার সন্তান। প্রতিটি ক্লাস নতুন কিছু শেখার সুযোগ করে দেয়।”
একজন অভিভাবক
শিল্পস্বর একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ
“স্কুল সাইকোলজি সেশনে বাচ্চার মন খুলে কথা বলার সুযোগ পায়। আমরা বাবা-মা হিসেবেও গাইডলাইন পেয়েছি।”
কৃতজ্ঞ অভিভাবক
শিল্পস্বর একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ
“মঞ্চ উপস্থাপনা ও বিতর্ক ক্লাসে আমার সন্তান এখন দ্বিধাহীনভাবে মঞ্চে দাঁড়াতে পারে। ধন্যবাদ শিল্পস্বরকে।”
অভিভাবক
শিল্পস্বর একাডেমি, শহর, চাঁপাইনবাবগঞ্জ
প্রতিষ্ঠাতা পরিচিতি
মোহাম্মদ কাব্য মোল্লাহ
শিক্ষক | প্রশিক্ষক | উপস্থাপক | গবেষক
মোহাম্মদ কাব্য মোল্লাহ একজন পেশাদার শিক্ষক, আবৃত্তি ও উপস্থাপনা প্রশিক্ষক এবং মানসিক স্বাস্থ্য গবেষক। তিনি দীর্ঘদিন ধরে শিশুদের আবৃত্তি, মঞ্চ উপস্থাপনা, বিতর্ক এবং শিক্ষক প্রশিক্ষণ পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ জেলা-এর আবৃত্তি ও উপস্থাপনা বিভাগে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের জনপ্রিয় প্রতিষ্ঠান 'শিল্পস্বর একাডেমি'-র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী কলেজের মনোবিজ্ঞান (Psychology) বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি 'স্কুল অ্যান্ড চাইল্ড সাইকোলজিক্যাল কাউন্সিলিং' (School & Child Psychological Counseling) বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করছেন।
উপস্থাপনা শৈলীর সাথে মনোবিজ্ঞানের সঠিক সমন্বয় ঘটিয়ে তিনি শিশু ও বয়স্কদের জন্য কার্যকর নানা প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করেন, যা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে।